ভোটের দিন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থাকবে

১ জানুয়ারি, ২০২৪ ১৩:০৫  

অ্যাপে চারবার লাইভ আপডেট দেবে ইসি

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সারা দেশের মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ পুরোদমে সচল থাকবে। আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।

সোমবার (১ জানুয়ারি ২০২৩) দুপু‌রে নির্বাচন ক‌মিশন মিডিয়া সেন্টারে "স্মার্ট ই‌লেকশন ম্যানেজ‌মেন্ট অ্যাপস" বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকা‌লে এসব কথা জানান নির্বাচন কমিশন সচিব মো: জাহাংগীর আলম।

ই‌সি স‌চিব জানান, ভো‌টের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করবে নির্বাচন কমিশন।

https://digibanglatech.news/tech-clusive/117777/?swcfpc=1

‌তি‌নি জানান, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরইমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে প্রকাশা করা হয়েছে।

সাংবা‌দিকদের এক প্রশ্নের জবা‌বে জাহাঙ্গীর আলম জানান, ‘হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ’- এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পা‌বেন নাগ‌রিকরা।

এছাড়াও ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় অন্যান্যের ম‌ধ্যে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্মসচিব আবদুল বাতেন এবং এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।